বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার ইতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। আজ লেনদেন শুরুর পর থেকেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বেলা ১২টার মধ্যেই ডিএসইএক্স সূচকটি গতদিনের তুলনায় ১৫২.৫৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৩০৯.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। উল্লেখ্য যে, গতকাল সূচকটি ছিল ৫১৫৬.৮৭ পয়েন্ট।
বাজার একনজরে (বেলা ১২টা পর্যন্ত):
আজকের বাজারে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৮০টির দাম বেড়েছে, কমেছে মাত্র ২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
সার্বিক লেনদেন:
- মোট লেনদেন (ট্রেড): ১,৪০,০২৯ টি
- মোট ভলিউম: ২০,৫১,৪২,৯৩৪
- মোট লেনদেনকৃত অর্থ: ৫,৮৪৪.৪১৬ মিলিয়ন টাকা










