Home First Lead ‘হা হা রিয়্যাক্ট বা মব করে আমাকে ঘাবড়ানো যাবে না’: শিক্ষামন্ত্রী

‘হা হা রিয়্যাক্ট বা মব করে আমাকে ঘাবড়ানো যাবে না’: শিক্ষামন্ত্রী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ায় তিনি বিচলিত নন বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষার্থীরা ভাবছে আগের মতো মব করলে কিংবা ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট দিলেই বোধহয় আমি ঘাবড়ে যাবো; মোটেও না।” পরীক্ষার হলে কড়াকড়ি নিয়ে ছড়ানো গুজব প্রসঙ্গে তিনি রসিকতার সুরে বলেন, “গুজব রটিয়েছে এবার পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয়া হবে না। কেন ঘাড় ঘোরানো যাবে না? শিক্ষার্থীদের ঘাড় ঘোরাতে দেবো না এটা কি হয়? আপনারা ঘোরাননি? সবাই ঘুরিয়েছেন।” তবে এই বিষয়টি তদারকিতে কোনো সিসিক্যামেরা লাগানো হবে না বলেও তিনি জানান।
নিজের অবস্থান পরিষ্কার করে মিলন আরও বলেন, “আমি কাউকে থ্রেট করিনি, শিক্ষার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন হেলিকপ্টার নিয়ে ঘোরার সময়ও নেই।”
সম্প্রতি তার পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “তারা আমার পদত্যাগ চাইছে। আমি কেন পদত্যাগ করবো? পদত্যাগ তো তখন করবো, যখন সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারবো না।”
দেশের শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতে তিনি তার অবস্থানে অনড় থাকবেন বলে বক্তব্যে ইঙ্গিত দেন।
ভিজিট করুন  businesstoday24.com