Home বিনোদন অনুমতি ছাড়া ছবি প্রকাশ: সোশ্যাল মিডিয়া পেজগুলোর ওপর চটেছেন রামশা খান

অনুমতি ছাড়া ছবি প্রকাশ: সোশ্যাল মিডিয়া পেজগুলোর ওপর চটেছেন রামশা খান

রামশা খান
বিনোদন ডেস্ক: পাকিস্তানের  অভিনেত্রী রামশা খান তাঁর অনুমতি ছাড়া ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় তিনি বিষয়টিকে ‘আক্রমণাত্মক, অসম্মানজনক এবং সম্পূর্ণ অনৈতিক’ বলে অভিহিত করেন।
রামশা জানান, অনুমতি ছাড়া তাঁর ছবিগুলো ফাঁস করা হয়েছে যা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, “আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়া পেজগুলোর প্রচার পাওয়ার কোনো সস্তা কনটেন্ট নয়।” অভিনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি এই ছবিগুলো দ্রুত অনলাইন থেকে সরিয়ে ফেলার প্রত্যাশা করেন এবং ভবিষ্যতে যেন এমনটি আর না করা হয়।
ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালে রাখতেই পছন্দ করেন উল্লেখ করে রামশা বলেন, “এটি আমাদের জীবন, আপনাদের হেডলাইন নয়। দয়া করে আমাদের একা থাকতে দিন এবং ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন।” তিনি আরও জানান, তাঁর জীবন সম্পর্কিত কোনো খবর থাকলে তা তিনি নিজেই সঠিক সময়ে ভক্তদের জানাবেন। এই ঘটনার পর তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সব পোস্টও মুছে ফেলেছেন।
মূলত গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে রামশা খান ও তাঁর ‘বিরিয়ানি’ নাটকের সহ-অভিনেতা খুশহাল খানের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, এই জুটি গলায় মালা পরে একটি সোফায় বসে আছেন, যা দেখে অনেকেই একে তাঁদের নিকাহ অনুষ্ঠানের দৃশ্য বলে ধরে নেন। তবে খুশহাল খান এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
আরও নানা বিষয় জানতে ভিজিট করুন: businesstoday24.com। কন্টেন্টটি ভালো লাগলে ফলো করুন ও মন্তব্য করে আপনার মতামত জানান।