মাসুদ লস্কর, হবিগঞ্জ থেকে: গাজীপুরের এম ই ইলেকট্রিক কোম্পানী আয়োজিত ডিলার ও ইলেক্টিশিয়ানদের ৮ম বার্ষিক মিলনমেলা-২০২২ সোমবার মোল্লা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর চেয়ারম্যান শিহাব রিফাত আলম।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অভিনেতা আহসানুল হক মিনু ।
অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মেহেদী আরমান জুয়েল । প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী খবির উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাগ্রত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিবুর রহমান মাহবুব ।এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
মা ইলেকট্রিক এর আয়োজনে বার্ষিক মিলনমেলা -২০২২ এ জাগ্রত ব্যবসায়ী ও জনতা সংগঠনকে সম্মানিত করার জন্য মা ইলেকট্রিক এর কর্ণধার মোঃ সোহেল খলিফাসহ সকল পরিচালককে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চেয়ারম্যান শিহাব রিফাত আলম।
তিনি বলেন সারা বাংলার মানুষের জন্য জাগ্রত ব্যবসায়ী ও জনতা ব্লাডব্যাংক করেছে। যখন দরকার কল করলেই জাগ্রত ব্যবসায়ী ও জনতা বিনামূল্যে ব্লাড সরবরাহ করবে।










