Home চট্টগ্রাম জেসিআই চিটাগং-এর চেইন হ্যান্ডওভার অনুষ্ঠান ২৭ জানুয়ারি

জেসিআই চিটাগং-এর চেইন হ্যান্ডওভার অনুষ্ঠান ২৭ জানুয়ারি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম | জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগং-এর নতুন নেতৃত্ব বরণ ও চেইন হ্যান্ডওভার অনুষ্ঠান আগামী ২৭ জানুয়ারি। রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর মোহনা হলে সন্ধ্যা ৭টায় এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এবারের চেইন হ্যান্ডওভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:
মোহাম্মদ আমিরুল হক, প্রেসিডেন্ট, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (BCMA) এবং প্রেসিডেন্ট, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন (LOAB) বাংলাদেশ।
এস. এম. সাইফুল আলম, প্রেসিডেন্ট, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন।
মোহাম্মদ আখতার পারভেজ, অনারারি কনস্যুলেট অব মালয়েশিয়া ইন চট্টগ্রাম।
অনুষ্ঠানের মূল বক্তা (Keynote Speaker) হিসেবে উপস্থিত থাকবেন জেসিআই বাংলাদেশ ২০২৬-এর ন্যাশনাল প্রেসিডেন্ট এবং টেকনো ড্রাগস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আরেফিন রাফি আহমেদ
অনুষ্ঠানে জেসিআই চিটাগং-এর ২০২৫ সালের প্রেসিডেন্ট গোলাম সারওয়ার চৌধুরী আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের নবনির্বাচিত প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত-এর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
জেসিআই চিটাগং-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।