Home আন্তর্জাতিক চীনে বসন্ত উৎসব: কেবল মোবাইলে ভিউ ৩৭ কোটি

চীনে বসন্ত উৎসব: কেবল মোবাইলে ভিউ ৩৭ কোটি

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ডেস্ক: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত ২০২৫ সালের চীনা বসন্ত উৎসব গালা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। অনুষ্ঠানটি মোট ১৬.৮ বিলিয়ন ভিউ পেয়েছে।  তা গত বছরের তুলনায় যা ১৮.৩১ শতাংশ বেশি।

মোবাইলে ভিউ হয়েছে ৩৭ কোটি ২০ লাখ বার। এটিও আগের বছরের চেয়ে ৫২.৪৬ শতাংশ বেশি।

নতুন রেকর্ড গড়েছে গালার লাইভ স্ট্রিমিংও। শুধু চীনের ডিজিটাল প্ল্যাটফর্মে বুধবার সকাল ৮টার মধ্যে ভিউ হয়েছে ২১৩ কোটিবার।

এবারের গালায় দৃষ্টিহীন ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য কাস্টমাইজড অ্যাক্সেসিবিলিটি ফিচার চালু করায় গালা উপভোগ করেন ৫ কোটি ৮৯ লাখ ৭০ হাজার প্রতিবন্ধী দর্শক।

চীনা বসন্ত উৎসব গালা সোশ্যাল মিডিয়ায় নতুন রেকর্ড গড়ে ২৭ বিলিয়ন টপিক রিড ও ১,১৩৬টি ট্রেন্ডিং সার্চ অর্জন করে।

এবারের গালার হাইলাইট ছিল ‘পিলারস অ্যান্ড বিমস, যেখানে বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষ বরাবর এক অভূতপূর্ব আকাশ–ভ্রমণ দেখানো হয়। এ ছাড়া, ব্যালে পারফরম্যান্স ‘আ বিউটিফুল লেডি’তেও  চীনা ঐতিহ্যকে নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়।