Home Second Lead তিন মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত

তিন মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এই ৪ যুবক।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মাদারীপুর: বিপরীতমুখী তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে সাহেববাজার সড়কে বিপরীতমুখী তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যুবক মারা যান ও আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। আহত বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, দুর্ঘটনার স্থানটি জাজিরা থানার মধ্যে পড়েছে, শিবচর সংলগ্ন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে হাসপাতালে দুজন মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও ২ যুবক। নিহতরা হলেন: শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর এলাকার মন্জু সরদারের ছেলে রমজান সরদার (২১) একই উপজেলার ইসকান খার ছেলে আলি খান (২২) একই উপজেলার কলম ঢালীর কান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় (১৯ ) ও শিবচর উপজেলার মিঠু খার মুন্সী কান্দি এলাকার শাজাহাস তালুকদারের ছেলে মিঠু (২৫)।