বিনোদন ডেস্ক:
বিনোদন জগতের বড় খবর! জনপ্রিয় র্যাপার বাদশা কি তবে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন? পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিকির সঙ্গে তার বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আগুনের মতো ছড়িয়ে পড়ছে।
ভিডিওতে যা দেখা গেল
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অগ্নিকে সাক্ষী রেখে প্রথা মেনে মালাবদল করছেন বাদশা ও ঈশা। দু’জনকেই বেশ হাসিখুশি দেখাচ্ছে। তবে এই ভিডিওটি ঠিক কবেকার, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে।











