Home চট্টগ্রাম  এস এ গ্রুপের সেলস সামিট সম্পন্ন হলো কক্সবাজারে

 এস এ গ্রুপের সেলস সামিট সম্পন্ন হলো কক্সবাজারে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ‘সেলস সামিট-২০২৬’ সম্প্রতি অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা কোম্পানির সেরা পরিবেশক, দক্ষ বিক্রয়কর্মী এবং পদস্থ কর্মকর্তারা অংশ নেন অনুষ্ঠানে বছরের বিভিন্ন সময়ে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যবসা সম্প্রসারণে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সেরা পারফর্মারদের হাতে বিশেষ ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়

উক্ত জমকালো সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আরেফিন আলম
সেরা কর্মীদের হাতে পুরস্কার তুলে দিয়ে প্রধান অতিথি সাজ্জাদ আরেফিন আলম তাঁর বক্তব্যে ব্যবসা পরিচালনায় আধুনিক প্রযুক্তির অন্তর্ভুক্তি এবং উন্নত সাপ্লাই চেইন নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন একটি দক্ষ ও পেশাদার বিক্রয় দল গঠনের মাধ্যমে গ্রাহকসেবার মানকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি সেই সঙ্গে দেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের দোরগোড়ায় এস এ গ্রুপের পণ্য ও সেবা পৌঁছে দিতে সবাইকে আরও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই বিক্রয় সম্মেলনের সমাপ্তি ঘটে, যা আগামী দিনে প্রতিষ্ঠানের কর্মীদের কাজের গতি এবং মনোবল আরও বাড়িয়ে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।