- কৌশলগত পরিবর্তন: দীর্ঘদিনের তিক্ততা ভুলে বিএনপি-নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়নে দিল্লির ইতিবাচক সংকেত।
- টার্নিং পয়েন্ট: খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোকবার্তা ও জানাজায় এস জয়শঙ্করের উপস্থিতি সম্পর্কের বরফ গলার বড় ইঙ্গিত।
- জামায়াত ফ্যাক্টর: জামায়াতে ইসলামীর সঙ্গে জোট ত্যাগের কারণে বিএনপির গ্রহণযোগ্যতা ভারতের কাছে বৃদ্ধি পেয়েছে।
- প্রধান বাধা: শেখ হাসিনাকে আশ্রয় প্রদান ও তার মৃত্যুদণ্ডাদেশ নিয়ে দুই দেশের আইনি ও রাজনৈতিক অনড় অবস্থান।
- নির্বাচনী গুরুত্ব: ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে দুই দেশের কূটনৈতিক পুনর্গঠনের চূড়ান্ত সুযোগ হিসেবে দেখছেন মাইকেল কুগেলম্যান।










