Home সারাদেশ ঠাকুরগাঁওয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনে ব্র্যাকের কর্মশালা

ঠাকুরগাঁওয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনে ব্র্যাকের কর্মশালা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঠাকুরগাঁও:  উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) শহরের ‘রয়েল লাঞ্চ’ রেস্টুরেন্টে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই আয়োজনটি করে।
কর্মশালায় বক্তারা আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা জানান, ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে নিরাপদ খাদ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। ব্র্যাক সিডের স্থানীয় ডিলার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আলমগীর কবির। তিনি কৃষকদের সুষম সার ব্যবহার এবং উন্নতমানের বীজের মাধ্যমে ফসলের গুণগত মান নিশ্চিত করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে দিনাজপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মোফাখায়রুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে ধান, ভুট্টা, গম ও সরিষাসহ বিভিন্ন ফসলের উন্নত বীজের ব্যবহার ও ফলন বৃদ্ধির কৌশলগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মনিটর অফিসার সেলিম রেজা, সিনিয়র টেরিটোরি সেলস অফিসার মো. রুহুল আমিন এবং টেরিটোরি সেলস অফিসার আহমেদ সুলতানুজ্জামান উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলার ও কৃষকেরা এই কর্মশালায় অংশ নিয়ে আধুনিক কৃষি প্রযুক্তির বাস্তবমুখী জ্ঞান অর্জন করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য আয়োজিত বিনোদনমূলক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও খবরের জন্য businesstoday24.com ফলো করুন