সম্প্রতি ফ্রান্সভিত্তিক শিপিং গবেষণা ও ডেটা প্ল্যাটফর্ম আলফালাইনারের বৈশ্বিক শীর্ষ ৩০ কন্টেইনার বন্দরের তালিকায় বিশ্বের দ্রুততম বর্ধনশীল বন্দর হিসেবে শীর্ষে উঠে এসেছে জওহরলাল নেহরু পোর্ট। চলতি ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি থেকে জুন) বন্দরটি হ্যান্ডল করেছে ৪৪ লাখ টিইইউস কন্টেইনার, যা গত বছরের একই সময়ের (৩৮ লাখ ৭০ হাজার টিইইউস) তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ বেশি প্রবৃদ্ধি।