এক বনে এক শক্তিশালী কিন্তু নিষ্ঠুর সিংহ বাস করত। সে প্রতিদিন বনের পশুদের শিকার করত। পশুরা মিলে প্রস্তাব দিল যে, তারা প্রতিদিন একটি করে পশু সিংহের গুহায় পাঠিয়ে দেবে। একদিন এক ছোট খরগোশের পালা এল।
খরগোশটি ছিল খুব বুদ্ধিমান। সে অনেক দেরি করে সিংহের কাছে পৌঁছাল। সিংহ রাগে গর্জে উঠে দেরি করার কারণ জানতে চাইল। খরগোশ বিনীতভাবে বলল, “মহারাজ, পথে অন্য এক সিংহ আমাকে আটকে দিয়েছিল। সে দাবি করছে সেই এই বনের আসল রাজা।”
সিংহ রেগে গিয়ে বলল, “আমাকে এখনই তার কাছে নিয়ে চল!” খরগোশ সিংহকে একটি গভীর কুয়োর পাড়ে নিয়ে গেল এবং বলল, “শত্রু সিংহটি এই দুর্গের ভেতরে লুকিয়ে আছে।”
সিংহ কুয়োর ভেতরে উঁকি দিতেই পানিতে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। সে সেটাকেই অন্য সিংহ ভেবে গর্জন করল এবং পাল্টা গর্জন শুনে রাগে কুয়োর ভেতরে ঝাঁপ দিল। এভাবেই নিজের বুদ্ধির জোরে খরগোশটি বনের সব প্রাণীকে সিংহের হাত থেকে রক্ষা করল।
businesstoday24.com-কে ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।