কেন্দ্রবিন্দুতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা, রেকর্ড মূল্যস্ফীতি এবং তীব্র কর্মসংস্থান সংকট মোকাবিলার এক সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে দেশের ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের এই প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিনিয়ন্ত্রণকরণ: সবার জন্য উন্নয়ন’—এই মূল দর্শন ও ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে স্বাধীন বাংলাদেশের ৫৫তম এই বাজেট।











