Home আন্তর্জাতিক শুভেচ্ছা সফরে ভারতীয় কোস্ট গার্ডের ‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সরোজিনী নাইডু’

শুভেচ্ছা সফরে ভারতীয় কোস্ট গার্ডের ‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সরোজিনী নাইডু’

‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সরোজিনী নাইডু’

ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সরোজিনী নাইডু’ চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে । সোমবার সকাল ১১টায় মেরংলা বন্দরের ফেয়ারওয়ে বয় এলাকায় ‘বিজিজিএস সোনার বাংলা’ স্বাগত জানায় ভারতীয় জাহাজ দুটিকে ।

পরে জাহাজ দুটিকে ওই বন্দরের জেটিতে রাখা হয়। এসময় কোস্ট গার্ডের বাদক দল ব্যান্ড বাজিয়ে জাহাজ দুটিকে স্বাগত জনায়।

জাহাজ দুটিতে উপ–মহাপরিদর্শক অনুরাগ কৌশিক এবং সিওএমডিটি (জেজি) সুমিত ধীমান অধিনায়কের দায়িত্ব পালন করছেন। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত–বাংলাদেশ পর্যায়ক্রমে এ শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছে।

বিজনেস টুডে২৪ ডেস্ক