Home অন্যান্য সিলেটে সব মার্কেটে একমাসের ভাড়া মওকুফ

সিলেটে সব মার্কেটে একমাসের ভাড়া মওকুফ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: এখানে সব মার্কেটে এপ্রিল ও মে দু’মাসের মধ্যে এক মাসের ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্সের স্বত্বাধিকারীদের সংগঠন সিলেট শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্স ওনার্স গ্রুপের কার্যকরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মার্কেট মালিক কর্তৃপক্ষ বিষয়টি বাস্তবায়ন করবেন। মঙ্গলবার এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক শহিদ আহমদ চৌধুরী সাজু।

 জানান, বর্তমান দুর্যোগের কথা চিন্তা করে ও মানবিক দিক বিবেচনায় সব মার্কেটের দোকান এপ্রিল-মে মাসের নির্ধারিত ভাড়ার ৫০ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  সে হিসেবে গড়ে একমাসের দোকান ভাড়া মওকুফ করা হয়েছে।

 লকডাউন ও সংকটকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মার্কেট মালিক ও দোকান মালিকদের ক্ষতির দিক বিবেচনা করে ২০২০ সালের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার জন্য  সিটি  মেয়রের কাছে আহ্বান জানিয়েছে শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্স ওনার্স গ্রুপ।