Home ব্যাংক-বিমা লভ্যাংশ ঘোষণার পর বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে এনসিসি ব্যাংক

লভ্যাংশ ঘোষণার পর বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে এনসিসি ব্যাংক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: 
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক) পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ আলোচ্য বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২১ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ (Cash) এবং ৪ শতাংশ স্টক (Stock) লভ্যাংশ।
আর্থিক পারফরম্যান্সের উল্লেখযোগ্য দিক
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির আর্থিক সূচকে উন্নতির চিত্র ফুটে উঠেছে:
শেয়ার প্রতি আয় (EPS): ২০২৫ সালে ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৪.২৯ টাকা, যা পূর্ববর্তী বছরের (২০২৪) ৩.৯৪ টাকার (রিস্টেটেড) তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS): ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭.২০ টাকা।
শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFPS): আলোচ্য সময়ে এনওসিএফপিএস দাঁড়িয়েছে ১৪.১৫ টাকা, যা আগের বছর ছিল মাত্র ২.৮৩ টাকা।
লভ্যাংশ ও সাধারণ সভা (AGM) সংক্রান্ত তথ্য
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ জুন, ২০২৬ তারিখে বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে, ২০২৬।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত মূলধন ভিত্তি শক্তিশালী করা, ব্যবসায়িক প্রবৃদ্ধি বজায় রাখা এবং রেগুলেটরি রেশিও উন্নয়নের লক্ষ্যে এই স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই লভ্যাংশ বর্তমান বছরের মুনাফা থেকেই প্রদান করা হচ্ছে।
বাজার পরিস্থিতি ও শেয়ার দর
আজ (২৮ এপ্রিল, ২০২৬) লভ্যাংশ ঘোষণার পর ব্যাংকটির শেয়ার লেনদেনে কোনো প্রাইস লিমিট বা সার্কিট ব্রেকার নেই। সকাল ১০:৫০ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, শেয়ারটির সর্বশেষ লেনদেন মূল্য ছিল ১৫.৯০ টাকা, যা আগের দিনের ক্লোজিং প্রাইস (১৪.৩০ টাকা) । আজ শেয়ারটির দর ১৫.২০ টাকা থেকে ১৬.৩০ টাকার মধ্যে ওঠানামা করেছে।
উলেখ্য, গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৯.৬০ টাকা এবং সর্বোচ্চ দর ছিল ১৪.৬০০ টাকা। আজকের দর বৃদ্ধি ব্যাংকটির বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাবের প্রতিফলন ঘটাচ্ছে।