Home বিনোদন জনসমক্ষে অমল-কঙ্কনা, বলিউডে প্রেমের ইঙ্গিত

জনসমক্ষে অমল-কঙ্কনা, বলিউডে প্রেমের ইঙ্গিত

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই বলিউডে গুঞ্জন চলছিল অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা ও অভিনেতা অমল পরাশরের সম্পর্ক নিয়ে। যদিও দু’জনের কেউই এতদিন মুখ খোলেননি। কিন্তু সম্প্রতি ওটিটি সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’-এর স্পেশাল স্ক্রিনিং-এ তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর গুঞ্জন যেন আরও জোরালো হয়ে উঠেছে। ক্যামেরার সামনে পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন দু’জন।

জনসমক্ষে এই প্রথমবার একসঙ্গে উপস্থিত হলেন কঙ্কনা ও অমল। এই দৃশ্য দেখেই অনেকের ধারণা, হয়তো তাঁরা শীঘ্রই তাঁদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন।

অমল ও কঙ্কনার সম্পর্কের গুঞ্জন নতুন নয়। ২০১৯ সালে যখন তাঁরা একসঙ্গে কাজ করেন ‘ডলি কিটি অর ওহ চমকতে সিতারে’-এ, তখন থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে দু’জনেই বরাবরই থেকেছেন মুখ বন্ধ।

একটি সাক্ষাৎকারে অমল বলেছিলেন, “আমি সম্পর্কে রয়েছি, তবে নাম প্রকাশ করবো না। সম্পর্কের পবিত্রতা গোপন রাখাতেই আমি বিশ্বাস করি।” যদিও তিনি বলেন, “আমরা একসঙ্গে পার্টি করি, আমাদের ঘনিষ্ঠরা বিষয়টি জানেন।”

২০১০ সালে অভিনেতা রণবীর শোরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কঙ্কনা সেন শর্মা। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। ২০২০ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। সেই সময় থেকে কঙ্কনা একাই ছেলেকে বড় করছেন।

অন্যদিকে অমল পরাশর বয়সে কঙ্কনার চেয়ে সাত বছরের ছোট। তাঁর অভিনয়জীবন শুরু হলেও দর্শকের নজর কাড়েন ওয়েব সিরিজ এবং সমসাময়িক চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

প্রেম, না কি বন্ধুত্ব এই প্রশ্নের উত্তর এখনও না দিলেও, বলিউডের অন্দরে গুঞ্জন, এই সম্পর্ক কেবলমাত্র বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশেষ করে একসঙ্গে জনসমক্ষে উপস্থিতি যেন ইঙ্গিত দিচ্ছে তাঁদের সম্পর্ক নতুন মোড় নিতে চলেছে।

এই মুহূর্তে বলিউডের অন্যতম আলোচিত জুটি হয়ে উঠেছেন কঙ্কনা ও অমল। তাঁদের এই সম্পর্ক সত্যিই কোথায় গড়ায়, এখন সেটাই দেখার।