পিসিসি সিমেন্টে নির্দিষ্ট অনুপাতে ফ্লাই অ্যাশ ব্যবহারের নিয়ম থাকলেও অসাধু ব্যবসায়ীরা সস্তা দরে বিদ্যুৎ কেন্দ্র থেকে সংগৃহীত নিম্নমানের ছাই এবং অনেক ক্ষেত্রে সাধারণ বালু মিশিয়ে সিমেন্টের ওজন বৃদ্ধি করছে। এতে উৎপাদন খরচ অনেক কমে আসলেও সিমেন্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে।