বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ শনিবার সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার করে নতুন নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়েছেন।
নতুন নির্বাচন কমিশন সম্পর্কে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেছেন, নতুন কমিশন নিয়ে আমি আশাবাদী। আমার প্রত্যাশা তারা তাদের আগের কমিশনকে অনুসরণ না করে ভিন্ন কিছু করে দেখাবেন। জনগণের আস্থার মর্যাদা রাখবেন।
ড. তোফায়েল বলেন, তারা ভালো কাজ করলে জনগণ বুঝতে পারবে তারা ভালো কাজ করছেন। নতুন কমিশনকে আগে কাজ করে দেখাতে হবে। তারা কেমন কাজ করতে চান আগে তাদের অঙ্গীকার ব্যক্ত করুক। জাতির কাছে তারা তাদের অবস্থান পরিষ্কার করুক। তারপর এই কমিশনের মূল্যায়ন করা হবে।










