হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
বিনোদন ডেস্ক: জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর নিখোঁজ হওয়া জনপ্রিয় মালয়েশিয়ান অভিনেত্রী নাদিয়া কেসুমা (৪৯) মারা গেছেন। গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নাদিয়া কেসুমা গত ১৪ জানুয়ারি একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ২১ জনের একটি দলের সঙ্গে উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছান। বিমানবন্দরে নামার পরপরই তিনি নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার সংবাদটি ছড়িয়ে পড়লে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়।
নাদিয়ার মেয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান যে, বিমানবন্দরে পৌঁছানোর দিনই তার মা হৃদরোগে আক্রান্ত হন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ট্রাভেল এজেন্সি তাদের সময়মতো কোনো তথ্য দেয়নি। অভিনেত্রীর মেয়ে বলেন:
“মায়ের মৃত্যুর খবর আমরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে অনেক দেরিতে জানতে পারি। মা ১৫ জানুয়ারি সকাল ৮:০৫ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন।”










