বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আগামী ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ডিজিটাল প্লাটফরমে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
৩০ জুন সমাপ্ত অর্থবছরে প্রিমিয়ার সিমেন্টের শেয়ারপ্রতি আয় ২.৫৫ টাকা। আগের বছর একই সময়ে তা ছিল ৫.৮০ টাকা।
খবর ডিএসই সূত্রের।










