Home বিনোদন হাসি, প্রেম ও বীরত্ব, ডিসেম্বরে বলিউডে সবই আছে

হাসি, প্রেম ও বীরত্ব, ডিসেম্বরে বলিউডে সবই আছে

বিনোদন ডেস্ক: ডিসেম্বর সাধারণত উৎসবের আবহ, উষ্ণ পানীয় আর আরামদায়ক ছবির মাস। তবে ২০২৫ সালের ডিসেম্বর বলিউডে আসছে ব্যতিক্রমী এক ঝলক নিয়ে। এই মাসজুড়ে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোতে রয়েছে অ্যাকশন, রহস্য, হাস্যরস, প্রেম আর দেশপ্রেমের সমন্বয়। তারকার ভিড়, আলোচিত ট্রেলার আর ঘরানার বৈচিত্র্যে দর্শকদের জন্য তৈরি হয়েছে বিশেষ আকর্ষণ।

ধুরন্ধর
মুক্তির তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫

পরিচালক আদিত্য ধরের অ্যাকশন ড্রামা ধুরন্ধর তৈরি হয়েছে বাস্তব ঘটনার অনুপ্রেরণায়। বিপজ্জনক সামরিক মিশনে অংশ নেওয়া সৈনিকদের গল্প ঘিরে এগিয়েছে ছবির প্লট। রণবীর সিং, অক্ষয় খান্না, আর. মাধবন, সঞ্জয় দত্ত ও অর্জুন রামপালের মতো তারকাদের নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে থাকবে কৌশল, ঝুঁকি আর সীমান্তরক্ষীদের আবেগময় সংগ্রামের গল্প। ঘোষণা পর্ব থেকেই ছবিটি দর্শকের আলোচনার কেন্দ্রে এবং ডিসেম্বরের সবচেয়ে প্রতীক্ষিত মুক্তিগুলোর একটি।

কিস কিস কো পেয়ার করूं ২
মুক্তির তারিখ: ১২ ডিসেম্বর ২০২৫

কপিল শর্মা ফিরছেন তার জনপ্রিয় কমেডির সিক্যুয়েল নিয়ে। তিন স্ত্রীর সঙ্গে গোপনে সমানতালে সংসার সামলানোর পাশাপাশি চতুর্থ প্রেমের পরিকল্পনা—এই জটিলতার মধ্যেই বোনা হয়েছে হাস্যরসাত্মক গল্প। পরিস্থিতি আরও জটিল হয় যখন এক পুলিশ কর্মকর্তা প্রতারককে খুঁজতে থাকে, যার স্কেচটি কপিলের চরিত্রটির সঙ্গেই মিলে যায়। মানজোত সিং, আয়েশা খান, পারুল গুলাটি ও ত্রিধা চৌধুরীর উপস্থিতি দর্শকদের এনে দেবে প্রচুর হাসি আর বিশৃঙ্খলার মজাদার অভিজ্ঞতা।

টু মেরি মেইন তেরা মেইন তেরা তু মেরি
মুক্তির তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৫

অনন্যা পাণ্ডে ও কার্তিক আরিয়ান জুটি ফিরে আসছেন এক হালকা মেজাজের রোমান্টিক কমেডি নিয়ে। পরিচালক সমীর বিদ্বংস এই ছবিতে আধুনিকতার সঙ্গে পুরনো দিনের বলিউড রোমান্সের আবহ মিলিয়েছেন। মিষ্টি রসায়ন, আবেগী মুহূর্ত আর উৎসবের আমেজ—সব মিলিয়ে বছরের শেষ সপ্তাহে দর্শকদের জন্য এটি হবে এক মন ভালো করা সিনেমা।

ইক্কিস
মুক্তির তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৫

থ্রিলার নির্মাতা শ্রীराम রাঘবন এবার হাত দিয়েছেন বাস্তব জীবনের এক বীরত্বগাথায়। ১৯৭১ সালের বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে গড়ে ওঠা এই ছবিতে দেখানো হয়েছে সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের অসামান্য সাহসিকতার গল্প। মাত্র ২১ বছর বয়সে শহীদ হওয়া এই তরুণ সেনাকে পরর্বতীতে পরমবীর চক্রে ভূষিত করা হয়। আগস্ত্যা নন্দার শক্তিশালী অভিনয়ের সঙ্গে থাকছেন জয়দীপ আহলাওয়াত ও প্রয়াত ধর্মেন্দ্র। যুদ্ধের উত্তাপ ও এক বীরের মানবিক দিক—দুটিই তুলে ধরতে চায় এই চলচ্চিত্র।