Home সারাদেশ লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি,   লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২২) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সীমান্তের ৯০২ নম্বর পিলারের নিকটবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।

আহত রনি মিয়া উপজেলার গোতামারী গ্রামের হারুন অর রশিদের ছেলে। বর্তমানে তিনি বিজিবির সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বুধবার রাতে নিয়মিত টহলের সময় হঠাৎ গুলির শব্দ শুনে বিজিবির একটি দল সীমান্ত পিলারের কাছে পৌঁছায়। সেখানে দেখা যায়, কয়েকজন ব্যক্তি এক গুলিবিদ্ধ যুবককে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

বিজিবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে আহত রনি মিয়াকে উদ্ধার করে এবং অ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, রনি মিয়া ওই সীমান্ত এলাকায় মাদক বহন ও চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। বিজিবি জানিয়েছে:

গত ২২ ডিসেম্বরও বিএসএফের ছররা গুলিতে আহত হয়েছিলেন রনি।

সে সময় তিনি আইনের হাত থেকে বাঁচতে আত্মগোপনে চলে গিয়েছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী তার বাড়িতে খোঁজ নিতে গেলে পরিবারের পক্ষ থেকে তার উপস্থিতির বিষয়টি প্রথমে অস্বীকার করা হয়েছিল।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন,”বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক। এ ধরনের ঝুঁকি এড়াতে সীমান্তবাসীকে আরও সচেতন হতে হবে।”

সীমান্তে উত্তেজনা রোধে এবং অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বিজিবি কড়া নজরদারি অব্যাহত রেখেছে বলে জানান এই কর্মক