Home স্বাস্থ্য ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে নিয়মিত খান এই ৫ সবজি

ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে নিয়মিত খান এই ৫ সবজি

হেলথ ডেস্ক: লিভার শরীরের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ যা প্রোটিন পরিপাক, খনিজ সঞ্চয়, পিত্ত উৎপাদন এবং রক্ত পরিশোধনের মতো ৫০০-এর বেশি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। তবে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস লিভারের রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, লিভারের কর্মক্ষমতা বাড়াতে সপ্তাহে অন্তত পাঁচ ধরনের সবজি খাওয়া জরুরি।
ব্রকলি
ব্রকলিতে থাকা সালফোরাফেন এবং ভিটামিন সি লিভারের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এর সালফোরাফেন উপাদানটি ডিটক্সিফিকেশন এনজাইম সক্রিয় করে শরীর থেকে টক্সিন বের করে দেয়। গবেষণায় দেখা গেছে, ব্রকলির নির্যাস ফ্যাটি লিভারের রোগীদের এনজাইমের মাত্রা কমিয়ে লিভারের উন্নতি ঘটায়।
বিট
বিটের গাঢ় লাল-বেগুনি রঙের জন্য দায়ী ‘বেটালাইন’ নামক উপাদান লিভারের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং ক্ষতিগ্রস্ত কোষের পুনরুদ্ধারে সাহায্য করে। এতে থাকা ফোলেট এবং ম্যাঙ্গানিজ মেটাবলিজম বাড়িয়ে ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে কার্যকর। এটি সালাদ, জুস বা রোস্ট করে খাওয়া যেতে পারে।
আর্টিচোক
আর্টিচোক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি সবজি যাতে কোয়ারসেটিন, রুটিন এবং সিলিমারিনের মতো উপাদান থাকে। এর ‘সিনারি’ নামক বিশেষ উপাদান লিভারের কোষ পুনর্গঠনে ভূমিকা রাখে এবং পিত্ত নিঃসরণ বাড়িয়ে চর্বি হজমে সাহায্য করে।
পালং শাক
লিভারের কোষকে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে পালং শাক দারুণ কার্যকর। এতে রয়েছে বিটা-ক্যারোটিন, ভিটামিন সি এবং ভিটামিন ই। স্যুপ, স্মুদি কিংবা তরকারি হিসেবে সহজেই এটি খাদ্যতালিকায় রাখা যায়।
বাঁধাকপি
বাঁধাকপিতে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা লিভারের স্বাভাবিক ডিটক্সিফিকেশন এনজাইমগুলোর কার্যকারিতা বাড়িয়ে দেয়। নিয়মিত বাঁধাকপি খেলে লিভার দীর্ঘমেয়াদী ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

পরবর্তী আপডেট পেতে এবং নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে businesstoday24.com ফলো করুন