Home শেয়ারবাজার ডিএসই এমডি সানাউলের পদত্যাগ

ডিএসই এমডি সানাউলের পদত্যাগ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হক পদত্যাগ করেছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পেশ করেন ৮ অক্টোবর। ডিএসই বোর্ড সভায় বুধবার তা গৃহীত হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি তিনি তিন বছরের মেয়াদে ডিএসইতে এমডি হিসেবে যোগ দেন।

চলতি বছরের ২৩ জানুয়ারি ডিএসইর এমডি হিসেবে সানাউল হকের নিয়োগ অনুমোদন করে এসইসি। এরপর তিনি ৯ ফেব্রুয়ারি ডিএসইতে যোগ  দেন।

ডিএসইতে যোগদানের আগে কাজী সানাউল হক ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি ছিলেন।