Home দিল্লি পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন ছাড়া জামায়াতের জেতা অসম্ভব: হর্ষবর্ধন শ্রিংলা

পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন ছাড়া জামায়াতের জেতা অসম্ভব: হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব।

শ্রিংলা আরও বলেন, ‘কেউ তাদের (জামায়াত) আগে নিয়ে আসছে। তারপরও ,নির্বাচনে অনিয়ম হলেই তারা (ক্ষমতায়) আসতে পারবে। নয়তো আসা অসম্ভব।’

তিনি আরও বলেন, বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে। আমি সেখানকার হাইকমিশনার ছিলাম। তারা অনেক বড় ভুল করেছে। তাদের সরকার নির্বাচিত নয়। এটা অন্তর্বর্তী সরকার। তারা নির্বাচনে জয়ী হয়ে আসেনি। তাদেরকে মানুষ নির্বাচিত করেনি। খুব সহজ করে বললে তারা ক্ষমতা দখল করেছে। এই সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা বাংলাদেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের জন্য খারাপ।