কামরুল ইসলাম, চট্টগ্রাম: স্ক্র্যাপ জাহাজ বাজারে বছরের সবচেয়ে বড় চমক! আন্তর্জাতিক বাজারের সমস্ত সমীকরণ পাল্টে দিয়ে বাংলাদেশের রিসাইক্লিং ইয়ার্ডে যুক্ত হচ্ছে বিশালাকার কেপসাইজ জাহাজ ‘বেইহাই’ (Beihai)। বর্তমান বিশ্ববাজারে পুরনো কেপসাইজ জাহাজ ক্রয়ে যখন চীনা ক্রেতাদের একচেটিয়া আধিপত্য, তখন সেই জোয়ার রুখে দিয়ে জাহাজটি ছিনিয়ে এনেছে বাংলাদেশের এক শিপব্রেকার। এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার শিপিং এবং স্টিল সেক্টরে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।
এক নজরে জাহাজটির পরিচয়:
- নাম: বেইহাই (Beihai) [পূর্বনাম: K. Blue]
- আইএমও নম্বর: ৯২২০২০১
- ধরণ: কেপসাইজ বাল্ক ক্যারিয়ার
- ডেডওয়েট টনেজ (DWT): ১,৭০,০০০ টনেরও বেশি
- নির্মাণ: ২০০১, নামুরা শিপবিল্ডিং, জাপান।










