Home আন্তর্জাতিক কুয়ালালামপুরে চোখের পলকে ১০ কোটি টাকার স্বর্ণ লুট

কুয়ালালামপুরে চোখের পলকে ১০ কোটি টাকার স্বর্ণ লুট

সংগৃহীত ছবি
আনোয়ার আহমেদ, কুয়ালালামপুর: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ব্যস্ততম জালান তুন সাম্বানথান এলাকায় অবস্থিত একটি স্বর্ণের দোকানে হানা দিয়ে সশস্ত্র চার ডাকাত প্রায় ৯৭ লাখ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫ কোটি টাকার বেশি হলেও মালয়েশিয়ান হিসেবে ৯.৭ মিলিয়ন) মূল্যের স্বর্ণ নিয়ে চম্পট দিয়েছে।
সিটি পুলিশ প্রধান কমডোর দাতুক ফাদিল মারসুস জানিয়েছেন, গতকাল বেলা ১১টার দিকে এই দুঃসাহসিক চুরির খবর পায় পুলিশ। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, পরিচয়হীন চারজন সশস্ত্র ব্যক্তি দুটি পিস্তল হাতে হঠাতই দোকানটিতে তান্ডব শুরু করে। মুহূর্তের মধ্যেই তারা ২১টি ট্রে-তে থাকা প্রায় ১৫ কেজি ওজনের স্বর্ণালঙ্কার নিজেদের কব্জায় নিয়ে নেয়।
কেবল স্বর্ণ লুট করেই ক্ষান্ত হয়নি তারা; সেখানে দায়িত্বরত নিরাপত্তা রক্ষীর কাছ থেকে একটি শটগান এবং রাউন্ড গোলাবারুদও ছিনিয়ে নিয়ে গেছে। পুরো অপারেশনটি তারা দিনের আলোতেই অত্যন্ত দ্রুততার সাথে শেষ করে পালিয়ে যায়।
পুলিশ প্রধান আরও জানান, এই অপরাধীদের ধরতে বিশাল পরিসরে তল্লাশি অভিযান বা ‘ম্যানহান্ট’ শুরু হয়েছে। দণ্ডবিধির ৩৯৫ এবং ৩৯৭ ধারায় সশস্ত্র দলবদ্ধ ডাকাতির অভিযোগে মামলাটি তদন্ত করছে কুয়ালালামপুর সিটি পুলিশ।
 আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য নিচে লিখে আমাদের জানান।