বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে পণ্যবাহী জাহাজ ‘এমভি সিলয়েড আর্ক’ (MV Sealloyd Arc) ডুবে যাওয়ার দীর্ঘ দুই মাস পর অবশেষে দেশের মাটিতে পা রাখছেন ১৫ জন বাংলাদেশি নাবিক। বিমা কোম্পানি এবং থাইল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘ আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তারা দেশে ফেরার অনুমতি পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুর নাগাদ ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মুম্বাই হয়ে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।











