বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: মহানগরীর সিম্যান হোস্টেল মাঠে ‘ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদ’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য মহতি পুণ্যানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সংহতি প্রসারের লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের মতো সংগঠনের এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের সকল শুভ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সুধন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- ক্যাপ্টেন আতাউর রহমান
- ইসরাফিল খসরু চৌধুরী, সদস্য, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি।
- এডভোকেট মুফিজুল হক ভূঁইয়া, পিপি, চট্টগ্রাম জেলা।
- বাবু রুবেল বড়ুয়া, প্রধান উপদেষ্টা ও ট্রাস্টি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
- এডভোকেট মো. কাসেম চৌধুরী, ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ইপিজেড থানা বিএনপির সাধারণ সম্পাদক রোকনউদ্দিন এবং যুবনেতা প্রীতম বড়ুয়া ডালিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুনীল চাকমা। আরও উপস্থিত ছিলেন সত্যপ্রিয় চাকমা, শুক্রজীৎ চাকমা, বিপুল চাকমা, আলো চাকমা, রবি চাকমা, জীবন চাকমা, বিদ্যাশীষ চাকমা এবং সমুনি চাকমাসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ অনুসারীরা।
বক্তারা আগামী দিনেও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আর্তমানবতার সেবায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।










