Home বিনোদন দিশাকে নিয়ে মৌনীর পোস্ট! কী এই ভাইরাল ছবির আসল রহস্য?

দিশাকে নিয়ে মৌনীর পোস্ট! কী এই ভাইরাল ছবির আসল রহস্য?

(বাঁ দিকে) দিশা পটানী, (ডান দিকে) মৌনী রায়।

বিনোদন ডেস্ক: মৌনী-সূরজের বিচ্ছেদের নেপথ্যে কি দিশা পটানী? ভাইরাল ‘সঙ্গিনী’ পোস্টের আসল সত্যি ফাঁকাসমাজমাধ্যমে এখন একটাই চর্চা—টলিউড থেকে বলিউড কাঁপানো অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ারের আকস্মিক বিবাহবিচ্ছেদ। তবে এই হাই-প্রোফাইল বিচ্ছেদের খবরের মাঝেই নেটপাড়ায় বোমার মতো ফেটেছে একটি ভাইরাল পোস্ট।

দিশা ও মৌনী রংমিলান্তি পোশাকে।

গুঞ্জন উঠেছে, মৌনীর সংসার ভাঙার নেপথ্যে রয়েছেন তাঁরই পরম বান্ধবী দিশা পটানী! এমনকি তাঁদের সম্পর্ক নিয়ে এমন কিছু দাবি করা হচ্ছে যা শুনে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

সম্প্রতি একটি পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ইস্কন মন্দিরে পাশাপাশি বসে আছেন মৌনী ও দিশা। ছবির ক্যাপশনে দাবি করা হয়েছে, মৌনী নাকি লিখেছেন—‘‘জীবনের একটা অধ্যায় শেষ। আমি আমার সারাজীবনের মতো সঙ্গিনীকে পেলাম। এ বার আমাদের ভালবাসা পূর্ণতা পাবে। এ বার সারাজীবনের মতো একসঙ্গে থাকা শুরু করব।’’

এই পোস্ট সামনে আসতেই হইচই পড়ে যায় চারদিকে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, তবে কি সুরজের সঙ্গে দূরত্ব আর দিশার সঙ্গে এই ‘অতিরিক্ত’ ঘনিষ্ঠতাই কি বিচ্ছেদের আসল কারণ?

তবে একটু খতিয়ে দেখতেই বেরিয়ে এসেছে এই ভাইরাল পোস্টের আসল সত্যি। জানা গেছে, মৌনী ও দিশার এই ছবিটি একেবারেই সাম্প্রতিক নয়, এটি ২০২৫ সালের দিশার জন্মদিনের সময় তোলা। আর ছবির সাথে থাকা ওই চাঞ্চল্যকর লেখাটি সম্পূর্ণ ভুয়ো এবং বিকৃত করে ছড়ানো হয়েছে। মূলত দুই বান্ধবীর গভীর বন্ধুত্বকে কেন্দ্র করে এক শ্রেণির নেটিজেনরা মুখরোচক গল্প বানানোর চেষ্টা করছে।

যদিও বিচ্ছেদের খবরের মাঝে দিশা পটানীকে টেনে এনে লাগাতার কটাক্ষ করা হচ্ছে, তবুও এই বিষয়ে মৌনী ও সূরজ দুজনেই জলঘোলা না করার অনুরোধ জানিয়েছেন।

গত বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি যৌথ বিবৃতি দিয়ে মৌনী রায় জানিয়েছেন, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে যেন কোনো ধরনের বিভ্রান্তিমূলক বা মিথ্যা খবর ছড়ানো না হয়। এই কঠিন সময়ে নিজেদের সামলে নেওয়ার জন্য তাঁরা অনুরাগীদের কাছে কিছুটা গোপনীয়তা বজায় রাখার আর্জি জানিয়েছেন।


ভিজিট করুন www.businesstoday24.com