Home বিনোদন জেদ্দায় নিখোঁজ অভিনেত্রী নাদিয়া কেসুমা আর নেই

জেদ্দায় নিখোঁজ অভিনেত্রী নাদিয়া কেসুমা আর নেই

নাদিয়া কেসুমা
 হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

বিনোদন ডেস্ক: জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর নিখোঁজ হওয়া জনপ্রিয় মালয়েশিয়ান অভিনেত্রী নাদিয়া কেসুমা (৪৯) মারা গেছেন। গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নাদিয়া কেসুমা গত ১৪ জানুয়ারি একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ২১ জনের একটি দলের সঙ্গে উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছান। বিমানবন্দরে নামার পরপরই তিনি নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার সংবাদটি ছড়িয়ে পড়লে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়।
নাদিয়ার মেয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান যে, বিমানবন্দরে পৌঁছানোর দিনই তার মা হৃদরোগে আক্রান্ত হন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ট্রাভেল এজেন্সি তাদের সময়মতো কোনো তথ্য দেয়নি। অভিনেত্রীর মেয়ে বলেন:

“মায়ের মৃত্যুর খবর আমরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে অনেক দেরিতে জানতে পারি। মা ১৫ জানুয়ারি সকাল ৮:০৫ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন।”

তার স্বামী অধ্যাপক ড. মুহাম্মদ কামারুল কাবিলান আবদুল্লাহ এবং ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী অ্যান আবদুল্লাহও এই শোক সংবাদটি নিশ্চিত করেছেন।
একনজরে নাদিয়া কেসুমা
আসল নাম: নাদিয়া কাসুমাওয়াতি আব্দুল করিম।
বয়স: ৪৯ বছর।
তিনি মালয়েশিয়ান চলচ্চিত্র ও নাটকের পরিচিত মুখ। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চলচ্চিত্র ‘সাইতান মুনাফিক’ এবং ‘কুদেতা’
নাদিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবার ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন।