নির্বাচন বোর্ডের বিজ্ঞপ্তির পর এখন থেকে বিএসএএ-এর কার্যক্রম পরিচালনার পূর্ণ এখতিয়ার পেল নতুন এই পরিচালনা পর্ষদ। দেশের প্রধান সমুদ্রবন্দরগুলোর কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং বৈশ্বিক শিপিং বাণিজ্যে দেশীয় ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় নিরলস কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নতুন দায়িত্বপ্রাপ্তরা।