Home বিনোদন লোভী কুকুর

লোভী কুকুর

একদা এক লোভী কুকুর একটি কসাইয়ের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করে পালাচ্ছিল। মাংসের টুকরোটি মুখে নিয়ে সে একটি নদীর ওপরের সাঁকো পার হচ্ছিল। হঠাৎ পানির দিকে তাকাতেই সে নিজের ছায়া দেখতে পেল।

মূর্খ কুকুরটি ভাবল, পানির নিচে অন্য একটি কুকুর হয়তো আরও বড় এক টুকরো মাংস নিয়ে দাঁড়িয়ে আছে। সেই মাংসের লোভ সামলাতে না পেরে সে অন্য কুকুরটিকে ভয় দেখাতে ঘেউ ঘেউ করে উঠল। মুখ খোলার সাথে সাথেই তার নিজের মুখের মাংসের টুকরোটি নদীতে পড়ে তলিয়ে গেল। লোভের কারণে সে তার নিজের খাবারও হারাল।


businesstoday24.com-কে ফলো করুন