১২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে নির্বাচনী সমীকরণ চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত শেষ দিনে চট্টগ্রামের বিভিন্ন আসনের ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
ফলে এখন চট্টগ্রামের ১৬টি আসনে মোট ১১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচনী মাঠে টিকে রইলেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দিন শেষে চট্টগ্রামের তিনটি রিটার্নিং অফিসার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ১২ জন প্রার্থী তাদের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেন।
মনোনয়ন প্রত্যাহার করলেন যারা
চট্টগ্রামের ১০টি আসন থেকে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন:
চট্টগ্রাম-২: মো. ওসমান আলী (বিএসপি) ও এইচ এম আশরাফ বিন এয়াকুব (বাংলাদেশ খেলাফত মজলিস)।
চট্টগ্রাম-৫: সৈয়দ মুক্তার আহমেদ (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)।
চট্টগ্রাম-৬: গোলাম আকবর খোন্দকার (বিএনপি)।
চট্টগ্রাম-৭: মো. আবুল কালাম (বাংলাদেশ খেলাফত মজলিস)।
চট্টগ্রাম-৮: মো. এনায়েত উল্লাহ (বাংলাদেশ খেলাফত মজলিস)।
চট্টগ্রাম-৯: মো. নেজাম উদ্দিন (নেজামে ইসলাম পার্টি)।
চট্টগ্রাম-১১: মো. লোকমান (আমার বাংলাদেশ পার্টি – এবি পার্টি)।
চট্টগ্রাম-১২: এমদাদুল হাসান (গণ অধিকার পরিষদ)।
চট্টগ্রাম-১৩: মো. ইমরান (বাংলাদেশ খেলাফত মজলিস)।
চট্টগ্রাম-১৬: মো. কফিল উদ্দিন চৌধুরী (এলডিপি) ও মো. মুসা (নেজামে ইসলাম পার্টি)।
আসনভিত্তিক বর্তমান প্রার্থী সংখ্যা
মনোনয়নপত্র প্রত্যাহারের পর চট্টগ্রামের ১৬টি আসনে চূড়ান্ত প্রার্থীর পরিসংখ্যান নিচে দেওয়া হলো:
আসন |
প্রার্থী সংখ্যা |
আসন |
প্রার্থী সংখ্যা |
চট্টগ্রাম-১ |
৭ জন |
চট্টগ্রাম-৯ |
১০ জন |
চট্টগ্রাম-২ |
৭ জন |
চট্টগ্রাম-১০ |
৯ জন |
চট্টগ্রাম-৩ |
৪ জন |
চট্টগ্রাম-১১ |
১০ জন |
চট্টগ্রাম-৪ |
৯ জন |
চট্টগ্রাম-১২ |
৭ জন |
চট্টগ্রাম-৫ |
৬ জন |
চট্টগ্রাম-১৩ |
৬ জন |
চট্টগ্রাম-৬ |
৪ জন |
চট্টগ্রাম-১৪ |
৮ জন |
চট্টগ্রাম-৭ |
৬ জন |
চট্টগ্রাম-১৫ |
৩ জন |
চট্টগ্রাম-৮ |
৭ জন |
চট্টগ্রাম-১৬ |
৭ জন |










