অটোগ্যাস সংকটে স্থবির পরিবহন খাত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দেশে চলমান তীব্র এলপিজি সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবহন খাত। জ্বালানি না পেয়ে সারা দেশের প্রায় সব অটোগ্যাস ফিলিং স্টেশন এখন কার্যত অচল। ফলে দেড় লাখেরও বেশি এলপিজিচালিত যানবাহনের চাকা থমকে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে।
শনিবার (১০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. সিরাজুল মাওলা।











