কেন্দ্রীয় ও আঞ্চলিক কন্ট্রোল সেল গঠিত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: দেশে জ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বর্তমান পরিস্থিতি বিবেচনায় তেলের মজুদ, সরবরাহ, বিক্রয়মূল্য পর্যবেক্ষণ এবং অভিযোগ নিষ্পত্তির লক্ষে একটি শক্তিশালী ‘কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং এবং কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে।
সম্প্রতি বিপিসি সচিব শাহীনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিপিসি জানায়, এই কন্ট্রোল সেলগুলো প্রতিদিন তেলের ডিপোগুলোতে থাকা মজুদের পরিমাণ (শোর ট্যাংক ও ফ্লোটিং), সরবরাহ (ডিসপ্যাচ) এবং ডিজেলের খুচরা বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করবে। এছাড়া সেচ মৌসুমে কৃষি কাজে ব্যবহারের জন্য ডিলার ও এজেন্টদের অনুকূলে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে কাজ করা হবে।
জ্বালানি তেল বিতরণ, মজুদ, পাচার কিংবা ভেজাল সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ তাৎক্ষণিকভাবে এই সেলগুলোকে জানানোর জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।
সারা দেশে মোট ৬টি আঞ্চলিক এবং ১টি কেন্দ্রীয় কন্ট্রোল সেল গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
- কেন্দ্রীয় ও বিপিসি মনিটরিং সেল: বিএসসি ভবন, চট্টগ্রাম।
- আঞ্চলিক সেলসমূহ: ঢাকা, বগুড়া, খুলনা, সিলেট এবং বরিশাল।










