বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে বাড্ডা এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম। নাহিদ ইসলাম এখানে ১২ দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে লড়ছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এ আসনে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও নির্বাচনী লড়াইয়ে সক্রিয় রয়েছেন। দিনশেষে ভোটারদের রায়েই নির্ধারিত হবে এই আসনের আগামীর জনপ্রতিনিধি।
এই প্রতিবেদনটি সম্পর্কে আপনার মতামত জানান এবং পরবর্তী আপডেট পেতে আমাদের ফলো করুন।