Home সারাদেশ কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার বিএনপি নেতা

কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার বিএনপি নেতা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলার যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ স্থানীয় বিএনপি নেতা খোকন মিয়া (৫৫) আটক হয়েছেন।

আটক খোকন মিয়া  বিএনপির পঞ্চতুবি ইউনিয়ন ইউনিটের সাধারণ সম্পাদক। তিনি একই ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা এবং মৃত ইউনুস মিয়ার ছেলে।

কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “যৌথ বাহিনী তার কাছ থেকে ৭.৬৫ মিমি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে। আটককৃত এবং উদ্ধারকৃত অস্ত্র আমাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা একটি মামলা দায়ের করেছি, এবং তাকে আদালতে পাঠানো হবে।”

পুলিশ সূত্রে জানা যায়, খোকন মিয়া অবৈধ আগ্নেয়াস্ত্র লুকানোর জন্য একটি শিশুর মাধ্যমে প্রতিবেশীর বাড়িতে পিস্তল পাঠানোর চেষ্টা করেছিলেন। পরে জাহিদুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ওই পিস্তল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জাহিদুল স্বীকার করেছেন যে পিস্তলটি খোকন মিয়ার।