বিজনেসটুডে২৪ ডেস্ক
ম্যাচের প্রথমদিন থেকেই ব্যাট হাতে নিয়ে ধীরে-সুস্থে খেলতে খেলতে টেস্টে নিজের অভিষেক সেঞ্চুরি পূর্ণ করার পর দেড়শোর কোটাও পূর্ণ করেন তিনি। ক্রিজে খুঁটি গেড়ে খেলতে থাকা এই টাইগার ক্রিকেটারকে অবশেষে সাজঘরে ফেরালেন লাহিরু কুমারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৯৮ রান।
ম্যাচের ১২৫তম ওভারের খেলায় নিজে বল করে শান্তর তুলে দেয়া মামুলি ক্যাচ লুফে নেন লঙ্কান বোলার লাহিরু কুমারা। আউট হওয়ার পূর্বে ৩৭৮ বলে ১৬৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। তার খেলা ইনিংসটি ১৭টি চার এবং ১টি ছয়ে সাজানো।
এখন ক্রিজে ১১৭ রানে মুমিনুল এবং ৩ রানে মুশফিক অপরাজিত রয়েছেন।
দ্বিতীয়দিনের খেলায় আজ ব্যাট করতে নামেন শান্ত-মুমিনুলরা। প্রথমদিনের খেলায় নাজমুল হাসান শান্তর সেঞ্চুরি এবং তামিম-মুমিনুলের হাফ-সেঞ্চুরিতে দিনশেষে ২ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
নাজমুল হাসান শান্ত ১২৬ নিয়ে খেলতে নেমে অপরাজিত রয়েছেন ১৫৫ রানে। অন্যদিকে টেস্ট ক্যারিয়ারের বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মুমিনুল হক। টেস্টে এখন তার মোট সেঞ্চুরির সংখ্যা ১১টি। মুমিনুল অপরাজিত রয়েছেন ১০৭ রানে।
বুধবার ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাইফের উইকেট হারিয়ে কিছুটা বিচলিত ছিল টাইগার শিবির। কিন্তু দ্বিতীয় উইকেটেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
সুরাঙ্গা লাকমালের করা ম্যাচের প্রথম ওভারে দুটো চার মেরে দুর্দান্ত শুরু করেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়াতে থাকেন তামিম। তামিম তুলে নেন তার ব্যক্তিগত ক্যারিয়ারের ৩০তম অর্ধ-সেঞ্চুরি। অন্যদিকে টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন শান্ত।
১৪৬ রানের জুটি গড়েন এই দুই টাইগার ব্যাটসম্যান। ৯০ রানে তামিম ফিরলেও আপনতালে খেলতে থাকেন শান্ত। তৃতীয় উইকেটে অধিনায়ক মুমিনুল হক সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার পাশাপাশি রানের পাহাড়ই গড়ছে টাইগাররা। দুজন মিলে গড়েন অবিচ্ছিন্ন ১৫০ রানের জুটি।
শ্রীলঙ্কান মধ্যে বল হাতে একমাত্র সফল বোলার বিশ্ব ফার্নান্দো। ৭৫ রানের খরচায় ২টি উইকেট পেয়েফেন ফার্নান্দো।










