ক্রেতাদের জন্য সুবর্ণ সুযোগ, বিক্রেতাদের মাথায় হাত
আজহার মুনিম শাফিন, লন্ডন: গত এক বছরে যুক্তরাজ্যের ব্যবহৃত ইলেকট্রিক গাড়ির (EV) বাজারে ব্যাপক দরপতন ঘটেছে। বিশেষ করে লেবার সরকারের নতুন গাড়িতে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত এবং বাজারে পুরনো গাড়ির আধিক্য এই পরিস্থিতি তৈরি করেছে। গত ১২ মাসে জনপ্রিয় কিছু ইলেকট্রিক মডেলের দাম ২৬ শতাংশ পর্যন্ত কমেছে।
বিশেষজ্ঞদের মতে, গত গ্রীষ্মে চালু হওয়া লেবার পার্টির ‘ইলেকট্রিক কার গ্রান্ট’ ব্যবহৃত গাড়ির দাম কমানোর পেছনে বড় ভূমিকা রেখেছে। এই প্রকল্পের আওতায় ৩৭,০০০ পাউন্ডের কম দামের নতুন ইলেকট্রিক গাড়িতে প্রায় ৩,৭৫০ পাউন্ড পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ফলে অনেকেই নতুন গাড়ির দিকে ঝুঁকছেন, যা ব্যবহৃত গাড়ির বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।
এছাড়া, এএ কারস (AA Cars)-এর ম্যানেজিং ডিরেক্টর জেমস হোস্কিং জানান, বাজারে একযোগে প্রচুর পরিমাণ ‘এক্স-ফ্লিট’ (আগে লিজে থাকা) গাড়ি চলে আসায় এবং কোম্পানিগুলো নতুন গাড়ির দাম কমিয়ে দেওয়ায় ব্যবহৃত গাড়ির বাজারে এই নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।
সবচেয়ে বেশি দাম কমেছে যেসব গাড়ির
কারগুরুস-এর তথ্য অনুযায়ী, গত এক বছরে (ডিসেম্বর ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫) বেশ কিছু জনপ্রিয় মডেলের দাম অস্বাভাবিক হারে কমেছে:
মডেল |
২০২৪-এর গড় দাম |
২০২৫-এর গড় দাম |
দাম কমেছে (%) |
MG5 (ইলেকট্রিক) |
£১৪,৩১৬ |
£১০,৫৪৯ |
২৬% |
Hyundai Ioniq 5 |
£২৭,৬২২ |
£২০,৮৫৯ |
২৪% |
Jaguar I-Pace |
£২৬,৭০২ |
£২০,১৯২ |
২৪% |
MG4 |
£১৯,৮৬৯ |
£১৫,১০০ |
২৪% |
Tesla Model Y |
£৩২,২১৫ |
£২৫,১০৪ |
২২% |










