মঙ্গলবার ২৮ এপ্রিল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ৬০তম বোর্ড সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভায় পর্ষদের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পর্ষদের এই সভায় উপস্থিত ছিলেন পরিচালক এস এ এম হোসাইন, গুলজার আহমেদ, শেখ ওমর ফারুক, ফারিয়া সুলতানা সুমা, তাসনিয়া হোসেন, জুবাইদা খান, ইনতিশার মোস্তফা চৌধুরী এবং অনিভা সাহা। নীতি-নির্ধারণী এই আলোচনায় তারা নিজেদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
এছাড়াও বিশেষ অতিথি ও কর্মকর্তা হিসেবে সভায় যোগ দেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান এফসিএস। এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ভারপ্রাপ্ত সিইও মো. নুরুজ্জামান খন্দকারও সভায় উপস্থিত থেকে প্রশাসনিক ও কার্যনির্বাহী বিষয়ে আলোকপাত করেন।–সংবাদ বিজ্ঞপ্তি