হেলথ ডেস্ক: ক্যানসারের ঝুঁকি কমাতে প্রতিদিনের খাদ্যাভ্যাসে কিছু সহজলভ্য সবজি রাখা অত্যন্ত কার্যকর। দৈনন্দিন জীবনের অনিয়ম, যেমন অপর্যাপ্ত সবজি খাওয়া, প্রক্রিয়াজাত খাবার বা কম ফাইবারযুক্ত ডায়েট ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তবে কিছু সবজিতে রয়েছে প্রাকৃতিক উপাদান যা এই রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
রসুন:
রসুন ক্যানসার প্রতিরোধে সহায়ক একটি সবজি। এতে থাকা অ্যালিসিন নামক যৌগ ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম। এছাড়া এটি ডিএনএ-র গঠন অপরিবর্তিত রাখতে সাহায্য করে। তবে বেশি আঁচে রান্না করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই কাঁচা খাওয়া বা রান্নার ১০ মিনিটের মধ্যে থেঁতো করে খাওয়া উত্তম।
ব্রকোলি:
ব্রকোলি প্রাকৃতিক ক্যানসার প্রতিরোধ ক্ষমতার জন্য পরিচিত। এতে থাকা সালফোরাফেন ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করে। বিশেষ করে ছোট ব্রকোলির মধ্যে এই উপাদানের ঘনত্ব বেশি থাকে।
গাজর:
গাজরে রয়েছে বিটা ক্যারোটিন, যা ভিটামিন এ-এর উৎস। এটি দেহের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া গাজরে ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি হজম প্রক্রিয়াও উন্নত করে। নিয়মিত গাজর খেলে পাকস্থলী ও মলাশয়ের ক্যানসারের ঝুঁকিও অনেকাংশে কমে।
পুষ্টিবিদরা বলছেন, এই সবজি নিয়মিত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব। সাধারণত বাজারে সহজলভ্য হওয়ায় এগুলো প্রতিদিন খাওয়া সহজ এবং স্বাস্থ্যকর।










