Home বিজিএমইএ ও বিকেএমইএ সংশোধিত শ্রম আইন বাস্তবায়নে বিজিএমইএ’র প্রশিক্ষণ কর্মশালা

সংশোধিত শ্রম আইন বাস্তবায়নে বিজিএমইএ’র প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম: তৈরি পোশাক শিল্পকে আরও সুশৃঙ্খল, শ্রমবান্ধব এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিজিএমইএ এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বৃহস্পতিবার (৭ মে, ২০২৬) চট্টগ্রাম বিজিএমইএ ভবনে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০০৬’-এর হালনাগাদ সংশোধনী বিষয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়
এই প্রশিক্ষণের প্রধান লক্ষ্য ছিল বিজিএমইএ সদস্যভুক্ত কারখানাগুলোকে হালনাগাদ শ্রম আইন সম্পর্কে দক্ষ করে তোলা এবং এর সঠিক বাস্তবায়নে সহায়তা করা সংশোধিত এই আইনটি ২০২৬ সালে দেশের শিল্পখাতে সুশাসন প্রতিষ্ঠা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী তিনি কারখানাগুলোতে আইন প্রয়োগের পাশাপাশি অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার লাইসেন্স নবায়নের জন্য মানবসম্পদ ও কমপ্লায়েন্স কর্মকর্তাদের প্রতি বিশেষ আহ্বান জানান
বিশেষ অতিথির বক্তব্যে শ্রম সংস্কার কমিশনের সদস্য ও আইএলও এন্ড লেবার অ্যাফেয়ার্সের চিফ কো-অর্ডিনেটর এ এন এম সাইফ উদ্দিন বলেন, বর্তমান সংশোধনীর মূল উদ্দেশ্য হলো মালিক ও শ্রমিকের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ করা তিনি কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনের যথাযথ ও সতর্ক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন
এই কর্মশালায় ৯৩টি পোশাক কারখানার মোট ১০২ জন মানবসম্পদ ব্যবস্থাপক এবং কমপ্লায়েন্স কর্মকর্তা অংশ নেন প্রশিক্ষণে মূলত শ্রমিকের কল্যাণ, কর্মঘণ্টা নির্ধারণ, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলামূলক পদক্ষেপ এবং আইন বাস্তবায়নের ব্যবহারিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় পুরো প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন বিজিএমইএ’র অতিরিক্ত সচিব (শ্রম) মোঃ রফিকুল ইসলাম
এছাড়াও অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে শ্রম পরিদর্শক রেজাউল রেশমা এবং জান্নাতুর রাহেলা উপস্থিত ছিলেন ।–সংবাদ বিজ্ঞপ্তি 
 নিয়মিত আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান।