বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধারের ঘটনায় একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। মিমোর বাবার দায়ের করা ‘আত্মহত্যার প্ররোচনা’ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।











